July 2, 2026, 2:39 pm
শিরোনাম :
বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত কারাগারে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন খামেনির দাফনে ৩ কোটি ৫০ লাখ মানুষের সমাগমের আশা, ভাঙতে পারে ১৯৮৯ সালের রেকর্ড ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ, খোলা আকাশের নিচে চলছে পাঠদান; চরম দুর্ভোগে পঞ্চগড়ের শিক্ষার্থীরা দাম কমল এলপি গ্যাসের জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় উদ্বেগ প্রকাশ জামায়াতের অগ্রিম বুকিংয়ে আলিয়ার ‘আলফা’র বাজিমাত এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

জীবননগরের হেলিপ্যাড সংলগ্ন সরকারি জমি দখলের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে হেলিপ্যাড সংলগ্ন সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, সরকারি ৮১ শতক জমি বিদ্যমান থাকার পরেও দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি জোরপূর্বক দখল ও ঘেরাবন্দি করছে।
জানা গেছে, গত ২৫ বছর ধরে মঞ্জিল হোসেনের পুত্র মোজাফফর প্রধান (৭০) পাঁচ শতক, মৃত জালাল উদ্দিনের স্ত্রী জবেদা খাতুন (৫০) পাঁচ শতক, মৃত আলাউদ্দিনের স্ত্রী কহিনুর বেগম (৫৫) চার শতক, মৃত সানোয়ার হোসেনের পুত্র জহিরুল ইসলাম (৪১) ছয় শতক, এবং মৃত আলতাজ উদ্দিন বেপারীর পুত্র মোসলেম বেপারী চার শতক জমির উপর বসবাস করে আসছেন।
সম্প্রতি জীবননগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ইসলামপুর গ্রামের আদম আলীর পুত্র রহিম, তার স্ত্রী মরিয়ম বেগম (৬০), দুই পুত্র আজিম (৪০) ও ওয়াসিম (৪৫), এবং কন্যা রুমা (৩০) জোরপূর্বক সরকারি জমি দখল করে তা ঘিরে দেন। তারা বসবাসরত সাধারণ মানুষদের অন্যত্র চলে যেতে হুমকিও প্রদান করছেন।
জহিরুল ইসলাম অভিযোগ করেছেন, “হেলিপ্যাডের ৮১ শতক সরকারি জমি রহিম মিয়া অবৈধভাবে নিজের নামে খারিজ করে নেন। এরপর তারা পুরো জমি জোরপূর্বক ঘিরে দেয়। এছাড়াও আমাদের মারধরের হুমকি, গাছপালা কেটে ধ্বংস করার মতো কার্যকলাপ চলছে। এখন আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। সরকারি জমি কিভাবে একজন ব্যক্তি নিজের নামে খারিজ করতে পারেন, এটাই আমাদের প্রধান প্রশ্ন।”
স্থানীয়দের দাবী, বিষয়টি দ্রুত প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করে সরকারি জমি রক্ষা ও দখলদারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।



ফেসবুক কর্নার