
টাঙ্গাইল-৮ (বাসাইল–সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভারতের কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এক সপ্তাহের বেশি সময় আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষদিকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
মৃত্যুর সময় তার স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন। অসুস্থতার খবর পেয়ে তার মেয়েও বিদেশ থেকে সেখানে পৌঁছান।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনুমতি পাওয়া গেলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) সংগ্রহ করা হবে। মরদেহ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, আইনজীবী পেশা থেকে রাজনীতিতে আসা জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে চলে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। সেখানেই পরিবারসহ অবস্থানকালে তিনি নানা শারীরিক জটিলতায়