June 8, 2026, 10:05 pm
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

দোয়ারাবাজারে প্রবাসে নেওয়ার নামে প্রতারণার অভিযোগ, দুশ্চিন্তায় মধ্যবিত্ত পরিবার

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা-র বাংলাবাজার ইউনিয়নের বাশতলা গ্রামে প্রবাসে নেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয় আব্দুস শহীদের ছেলে বুরহান উদ্দীনের বিরুদ্ধে একই গ্রামের ইউসুফ মিয়ার ছেলে মাজহারুল ইসলামকে সৌদি আরবে পাঠানোর পর প্রতারণা করার অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগীর চাচা ফজলুর রহমান জানান, বুরহান উদ্দীন দীর্ঘদিন ধরে এলাকায় প্রবাসে নেওয়ার নামে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। গত বছরের ২০ জুলাই মাজহারুল ইসলাম সৌদি আরবে যান। যাওয়ার আগে চুক্তিপত্রে মাসিক ১৫০০ রিয়াল বেতন এবং প্রতি দুই বছর পর কোম্পানির মাধ্যমে ভিসা নবায়নের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে পরিবার দাবি করেছে।
কিন্তু আট মাস পার হলেও মাজহারুল ইসলাম কোনো কাজ পাচ্ছেন না এবং তার বৈধ আকামা বা প্রয়োজনীয় কাগজপত্র এখনো সম্পন্ন হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে পরিবার চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। তাদের দাবি, বৈধ কাগজপত্র ছাড়া তিনি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন।
পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, বিষয়টি নিয়ে বুরহান উদ্দীনকে একাধিকবার জিজ্ঞাসা করলে তিনি হুমকি-ধমকি দেন। পরে স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে গত সেপ্টেম্বর মাসে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বুরহান উদ্দীন ১৫ দিনের মধ্যে চুক্তি অনুযায়ী কাজ ও কাগজপত্রের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
তবে ছয় মাস অতিবাহিত হলেও এখনো কোনো কাজ বা বৈধ কাগজপত্রের ব্যবস্থা করা হয়নি বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার। তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
অভিযুক্ত বুরহান উদ্দীন অভিযোগ অস্বীকার করে বলেন, মাজহারুল ইসলামকে কোম্পানিতে কাজের সুযোগ দেওয়া হয়েছিল, তবে তিনি নিজেই বিভিন্ন অজুহাতে কাজ ছেড়ে দেন। তার দাবি, অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।



ফেসবুক কর্নার