July 2, 2026, 2:41 pm
শিরোনাম :
বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত কারাগারে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন খামেনির দাফনে ৩ কোটি ৫০ লাখ মানুষের সমাগমের আশা, ভাঙতে পারে ১৯৮৯ সালের রেকর্ড ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ, খোলা আকাশের নিচে চলছে পাঠদান; চরম দুর্ভোগে পঞ্চগড়ের শিক্ষার্থীরা দাম কমল এলপি গ্যাসের জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় উদ্বেগ প্রকাশ জামায়াতের অগ্রিম বুকিংয়ে আলিয়ার ‘আলফা’র বাজিমাত এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

নবীনগরে একাকিত্বে প্যারালাইজড ব্যক্তির আত্মহত্যা

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকা-র মাঝিকাড়া গ্রামে শামসু মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিজ ঘরে আত্মহত্যা করেছেন। তিনি প্রয়াত সফিক মিয়ার ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শামসু মিয়া নবীনগর সদর বাজারে ফলের ব্যবসা করতেন। প্রায় পাঁচ বছর আগে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে তার একটি হাত ও একটি পা অবশ হয়ে যায়। শারীরিক অক্ষমতার কারণে তিনি কর্মক্ষমতা হারান এবং সংসারে আর্থিক সংকট দেখা দেয়।
পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থতা ও অভাবের কারণে তার স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর দীর্ঘদিন ধরে তিনি একাকী ও কষ্টের জীবনযাপন করছিলেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) তিনি নিজ ঘরে আত্মহত্যা করেন।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার