July 2, 2026, 2:42 pm
শিরোনাম :
বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত কারাগারে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন খামেনির দাফনে ৩ কোটি ৫০ লাখ মানুষের সমাগমের আশা, ভাঙতে পারে ১৯৮৯ সালের রেকর্ড ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ, খোলা আকাশের নিচে চলছে পাঠদান; চরম দুর্ভোগে পঞ্চগড়ের শিক্ষার্থীরা দাম কমল এলপি গ্যাসের জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় উদ্বেগ প্রকাশ জামায়াতের অগ্রিম বুকিংয়ে আলিয়ার ‘আলফা’র বাজিমাত এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

নাটোরে নারী-পুরুষের পৃথক কর্মসংস্থানের আশ্বাস প্রতিমন্ত্রী পুতুলের

অভয়নগর প্রতিবেদক

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, নারী ও পুরুষের জন্য পৃথক কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নেবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বাস্তবমুখী ও টেকসই প্রকল্প গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় নাটোর সার্কিট হাউজ-এ জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ নাটোর গড়তে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত জেলা গড়তে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে একার পক্ষে সব উন্নয়ন সম্ভব নয়। সরকারের একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে জনগণের সেবায় কাজ করতে চান তিনি। নাটোরের চারটি সংসদীয় আসনে সমানভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
যুবসমাজ ও নারীদের কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মমুখী প্রকল্পের মাধ্যমে নারী ও যুবকদের জন্য আলাদা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। উত্তরাঞ্চল কৃষিনির্ভর অঞ্চল হওয়ায় কৃষকদের উন্নয়নেও কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান, সিভিল সার্জন ডা. মোক্তাদির আরেফিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।



ফেসবুক কর্নার