April 28, 2026, 6:53 am
শিরোনাম :
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, ছিনতাইয়ের পর হত্যার আশঙ্কা সীমান্তে অভিযানে ভারতীয় ট্রাক থেকে বিপুল চেতনানাশক ট্যাবলেট জব্দ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, সেবায় ভোগান্তিতে রোগীরা তীব্র গরমে সরই উচ্চ বিদ্যালয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, ইউপি প্রশাসকের ৫ দফা নির্দেশনা নেত্রকোনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি ধামরাইতে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ মৌলভীবাজারে আধুনিক পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন

বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (রমজান মাসের ১০ তারিখ) পলাশ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নাইম আহমেদ শিশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক সহল, জেলা ছাত্রদল নেতা ছাদিকুল ইসলাম বাপ্পি, মাহবুবুল আলম ফুয়াদ, আমিরুল শাওন, জাহিদ আল সুজন, সাকিব, বায়জিদ, হিমেল চৌধুরী, মোজাম্মেল হাসান রুহি, এহসানুল হক ইয়ামন, অভি, রাজু কাউসার, জহুরসহ আরও অনেকে।
উপজেলা ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন রাকিবুল হাসান রকি, হাজং অভি, ছাদিকুর রহমান, আকাশ চৌধুরি, আব্দুল জলিল, মামুন, আনাস, বাবু, হেলিম, ইমরান, সুমন, জিয়া, পাঠান, কাউসারসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে ব্যক্তি ও সমাজ জীবনে ন্যায়, মানবিকতা ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মী, আলেম-ওলামা, তাহেরপুর উপজেলা ছাত্রদলের প্রতিনিধিরা এবং সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।



ফেসবুক কর্নার