June 8, 2026, 9:06 pm
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

মহাদেবপুরে স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর মহাদেবপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস. এম. হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাফিউল আজম টুটুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রবিউল আলম বুলেট, সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ সাজ্জাদ হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইফতেখারুল আলম ইপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাছান, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, বিএনপি নেতা আলহাজ আক্কাস আলী, মিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফফর রহমান, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকদলের সম্পাদক মতিউর রহমান এবং খাজুর ইউনিয়ন বিএনপির সম্পাদক এনামুল হকসহ দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষপর্বে দোয়া পরিচালনা করেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।



ফেসবুক কর্নার