March 7, 2026, 12:35 pm
শিরোনাম :
গাইবান্ধায় দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি এলাকাবাসীর ঈদ উপলক্ষে ২৮০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ স্বপ্নের অংকুর যুব সংগঠনের বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মোকামতলায় নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন: শিক্ষার প্রসারে প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের যে ভুলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ, সতর্কতা জারি ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল বদলাল ভারত ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ কাউখালীতে জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের হামলা

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি আমবাগান থেকে শিহাব আলী (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে পৌর এলাকার চন্ডিপুর গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিহাব আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি এলাকায় খালার বাড়িতে বসবাস করতেন। পরিবার সূত্রে জানা গেছে, বিদেশ যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তিনি জাপানি ভাষা শিক্ষা নিচ্ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। শনিবার বিকেলে স্থানীয়রা আমবাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক শাকিল হাসান জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কিছু নেশাজাতীয় সামগ্রীর খালি অ্যাম্পুল ও সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার