May 14, 2026, 6:37 pm
শিরোনাম :
এক বছরেও বাস্তবায়ন হয়নি জবির ‘মার্চ টু যমুনা’র তিন দাবি শেবাচিম হাসপাতালে অক্সিজেন খুলে নেওয়ার অভিযোগ, রোগীর মৃত্যুতে কর্মচারী বরখাস্ত ধামরাই সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক নিষিদ্ধ, জারি সতর্কতা নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা নেত্রকোনায় কন্যাকে নির্যাতনের অভিযোগে পিতা গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা কিশোরী উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ মান্দার শিক্ষার্থীদের সাফল্যে সংবর্ধনা ইবিতে গ্রীন ভয়েসের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ জাককানইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোশাররফ হোসেন বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা

ভোলা–বরিশাল সেতুর দাবিতে লালমোহনে মানববন্ধন

Reporter Name

মোহাম্মদ নয়ন চৌধুরী, ভোলা:
“স্বপ্ন নয়, ভোলা–বরিশাল সেতু আমাদের অধিকার”—এই স্লোগানকে সামনে রেখে ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে লালমোহনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গেট প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোড চৌরাস্তার মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সমাজ এবং সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ভোলা–বরিশাল সেতু শুধু স্বপ্ন নয়, এটি ভোলাবাসীর ন্যায্য অধিকার। বহু বছর ধরে স্থায়ী সেতুর অভাবে দ্বীপজেলা ভোলার লাখো মানুষ শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থায় মারাত্মকভাবে পিছিয়ে আছে।
বক্তারা আরও বলেন, যারা লংমার্চসহ বিভিন্ন আন্দোলনে অংশ নিয়ে এই দাবিকে জাতীয় পর্যায়ে পৌঁছে দিয়েছেন, তারা ভোলার সত্যিকারের সুসন্তান—তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে সেতু নির্মাণ আন্দোলনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা এবং কিছু ব্যক্তির অনীহারও নিন্দা জানান বক্তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত ভোলা–বরিশাল সেতুর নির্মাণ কাজ বাস্তবায়নের জোর দাবি জানান।



ফেসবুক কর্নার