May 14, 2026, 12:23 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

অভয়নগর প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ রবিবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে অ্যাম্বুলেন্সে মরদেহ ভারতের পেট্রাপোল চেকপোস্ট থেকে বেনাপোল চেকপোস্টে পৌঁছায়। সেখান থেকে তার স্বজনরা মরদেহ নিয়ে টাঙ্গাইলের বাড়ির পথে রওনা হন।
জোয়াহেরুল ইসলাম গত শুক্রবার কলকাতার দমদম বিমানবন্দরের কাছে ফিনিক্স মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যক্ষ এবং হৃদয়পিন্ডের ক্রিয়া শেষ হয়ে তার মৃত্যু হয়।
জোয়াহেরুল ২০২৪ সালের ৫ আগস্ট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যান। কলকাতার নিউটাউনে বসবাস করছিলেন। তার স্ত্রী মেডিকেল ভিসায় সেখানে অবস্থান করছেন, এবং সম্প্রতি তার এক মেয়েও নিউটাউনের বাসায় আসেন।
২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জোয়াহেরুল।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সাবেক সংসদ সদস্যের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা



ফেসবুক কর্নার