June 4, 2026, 9:46 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

ক্যান্সার রোগী সোহাগের পাশে লোহাগাড়া জার্নালিস্ট পরিবার

Reporter Name

মোঃ মিজান, লোহাগাড়া (চট্টগ্রাম)
ক্যান্সারে আক্রান্ত যুবক সোহাগের চিকিৎসায় সহায়তা করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশন। সংগঠনটি সোমবার (২৪ নভেম্বর) বিকেলে পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সোহাগের বাসায় গিয়ে তার হাতে চিকিৎসা সহায়তা হিসেবে মোট ৩৫ হাজার টাকা প্রদান করে।
সহায়তা প্রদানের সময় এসোসিয়েশনের সভাপতি বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রচারের মধ্যে সীমাবদ্ধ নয়, সমাজের মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব। সংগঠনের সম্মানিত সদস্য সোহাগের চিকিৎসা নির্বিঘ্নে চলতে পারে—সে লক্ষ্যে সম্মিলিতভাবে এ সহায়তা দেওয়া হয়েছে।
সাংগঠনিক সম্পাদক জানান, একজন তরুণ ক্যান্সার রোগীর লড়াই তাদের হৃদয় স্পর্শ করেছে। মানবিক দায়বদ্ধতা থেকেই তারা সোহাগের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও এমন কাজে সংগঠনের ভূমিকা অব্যাহত থাকবে।
লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশনের এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংগঠনের সদস্যরা সমাজের অন্যান্য সক্ষম ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন—সংগঠনের উপদেষ্টা নুরুল আলম কোম্পানি, সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম দলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রহমান, সদস্য রিয়াদ হোসেন, চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হোসেন, ইউপি সদস্য জয়নাল আবেদীন এবং এমচর হাটের ব্যবসায়ী রেজাউল করিমসহ অন্যান্যরা।



ফেসবুক কর্নার