May 14, 2026, 2:55 pm
শিরোনাম :
বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

ইরানের পরমাণু স্থাপনার ক্ষয়ক্ষতি জানাল জাতিসংঘের সংস্থা

অভয়নগর প্রতিবেদক

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। তিনি বলেন, এ ধরনের কোনো স্থাপনায় হামলা বা ক্ষয়ক্ষতি হয়নি।

সোমবার (০২ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাফায়েল গ্রোসি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যা নির্দেশ করে যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হয়েছে বা সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ইরানের পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, অপরিহার্য যোগাযোগের চ্যানেলটি যত দ্রুত সম্ভব পুনঃস্থাপন সম্ভব হবে।

গ্রোসি আরও বলেন, পরিস্থিতির আরও অবনতি এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শন জরুরি। আমাদের কূটনীতি ও আলোচনায় ফিরে যেতে হবে।

আইএইএ প্রধান বলেন, এখন পর্যন্ত ইরান-সংলগ্ন দেশগুলোতে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি তেজস্ক্রিয়তার কোনো লক্ষণ শনাক্ত হয়নি। তবে তিনি সতর্ক করে বলেন, “বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। গুরুতর পরিণতির সম্ভাবনাসহ কোনো রেডিওলজিক্যাল নিঃসরণ পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। এর ফলে বড় শহরের সমান বা তার চেয়েও বড় এলাকায় লোকজনকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই যুদ্ধ আরও চার সপ্তাহ প্রলম্বিত হতে পারে। কারণ, দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন, চার সপ্তাহের বেশি সময় লাগবে না।’ এ সময় চলমান অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে রিয়াদ এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেনি।

অন্যদিকে লেবাননের অর্ধশতাধিক গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েল। সোমবার (২ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের অর্ধশতাধিক জনপদ ও শহরের বাসিন্দাদের সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা বলেছে, হামলার পূর্বে অতিসত্বর যেন চিহ্নিত জনপদ ত্যাগ করা হয়। এসব জনপদের ১ হাজার মিটারের ভেতরে কেউ থাকলে তার জীবন বিপন্ন হতে পারে।

তারা আরও বলেছে, যারা হিজবুল্লাহর ছায়ায় থাকবে কিংবা তাদের রসদ সরবরাহ করবে, তাদেরও টার্গেট করবে ইসরায়েল।



ফেসবুক কর্নার