June 4, 2026, 5:00 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

অভয়নগর প্রতিবেদক

কুয়েতে মার্কিন ঘাঁটিসহ একাধিক নিশানায় হামলা চালিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন আলি আল সালেম বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সঙ্গে উত্তর ভারত মহাসাগরে অবস্থানরত শত্রুপক্ষের নৌযানও লক্ষ্যবস্তু করা হয়েছে।

সোমবার (০২ মার্চ) রয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার নিহত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থল ও নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে কুয়েতে অবস্থিত মার্কিন আলি আল সালেম বিমানঘাঁটি এবং উত্তর ভারত মহাসাগরে শত্রু জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে হামলায় মোট ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে রয়া নিউজ জানিয়েছে, এ বিষয়ে কুয়েত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বোমাবর্ষণের জবাবে তারা প্রতিশোধমূলক হামলার ষষ্ঠ ধাপ শুরু করেছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, ওই অঞ্চলে থাকা ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে।

এছাড়া ইসরায়েলের তেল নোফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর হা-কিরিয়া এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি।

সংস্থাটি আরও বলেছে, ইরানি বাহিনী ‘ধাপে ধাপে আরও ভিন্ন ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ’ নেবে, যা তাদের ভাষায় হবে ‘পরপর আঘাত’। তবে এসব হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার