June 24, 2026, 11:46 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

অভয়নগর প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের প্রেসিডেন্টের দপ্তর ও জাতীয় নিরাপত্তা কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মঙ্গলবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের সামরিক মুখপাত্র এফি ডেফরিন এ তথ্য জানান।

তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছে।

লেবাননের পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। তার দাবি, লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহ আগে থেকেই হামলা শুরু করেছে। এর জবাবে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান ও আকাশ হামলা চালাচ্ছে। এসব অভিযানে সংগঠনটির কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলের ভাষ্য অনুযায়ী, তাদের লক্ষ্য উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা।

এছাড়া ইসরায়েলের দাবি, ইরানের সামরিক বাহিনীর একটি শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের জ্যেষ্ঠ সদস্যরা লেবাননে অবস্থান করে হিজবুল্লাহকে সহায়তা করছেন এবং তাদেরও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।



ফেসবুক কর্নার