May 14, 2026, 1:56 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

অতনু বিশ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। ঢাকা–দুবাই–ঢাকা রুটে ৪ ও ৫ মার্চ দুটি বিশেষ ফ্লাইট পরিচালিত হবে।
দুবাই এয়ারপোর্ট অথরিটির বিশেষ অনুমতি সাপেক্ষে ইউএস-বাংলাসহ এমিরেটস ও এয়ার ইন্ডিয়া এই সুযোগ পাচ্ছে। ইউএস-বাংলা জানিয়েছে, ৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইটগুলো পরিচালিত হবে।
ফ্লাইট সময়সূচী
৪ মার্চ ২০২৬ (বুধবার)
রুট: ঢাকা – দুবাই – ঢাকা
ফ্লাইট নম্বর: BS-341/342
ঢাকা থেকে উড্ডয়ন: সন্ধ্যা ৭:২০ মিনিট
দুবাই থেকে ফেরার সময়: রাত ১২:২০ মিনিট (স্থানীয় সময়)
৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার)
রুট: ঢাকা – দুবাই – ঢাকা
ফ্লাইট নম্বর: BS-341/342
ঢাকা থেকে উড্ডয়ন: বিকেল ৫:১৫ মিনিট
দুবাই থেকে ফেরার সময়: রাত ১০:০০ (স্থানীয় সময়)
প্রয়োজনীয় তথ্য
যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ বা দ্রুত শেষ হতে যাচ্ছে, তাদের মানবিক বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হবে।
আগ্রহী যাত্রীদের টিকিট সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ও আরব আমিরাতে অবস্থিত ইউএস-বাংলার সেলস সেন্টার বা ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
হটলাইন: ১৩৬০৫
মোবাইল: 01777777800–806
ফ্লাইটগুলো মধ্যপ্রাচ্যে আটকে পড়া প্রবাসীদের দ্রুত স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেবে এবং মানবিক সংকট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার