May 14, 2026, 6:53 pm
শিরোনাম :
ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এক বছরেও বাস্তবায়ন হয়নি জবির ‘মার্চ টু যমুনা’র তিন দাবি শেবাচিম হাসপাতালে অক্সিজেন খুলে নেওয়ার অভিযোগ, রোগীর মৃত্যুতে কর্মচারী বরখাস্ত ধামরাই সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক নিষিদ্ধ, জারি সতর্কতা নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা নেত্রকোনায় কন্যাকে নির্যাতনের অভিযোগে পিতা গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা কিশোরী উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ মান্দার শিক্ষার্থীদের সাফল্যে সংবর্ধনা ইবিতে গ্রীন ভয়েসের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ জাককানইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোশাররফ হোসেন

কুমিল্লা জেলা কারাগারে নারী দর্শনার্থীর কাছ থেকে গাঁজা উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড

Reporter Name

আল রোকন, কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের আরপি চেকপোস্টে দায়িত্ব পালনরত এক মহিলা রক্ষীর সতর্কতা ও পেশাদারিত্বের কারণে এক নারী দর্শনার্থীর দেহ তল্লাশিতে গাঁজা উদ্ধার হয়েছে।
মঙ্গলবার সন্দেহভাজন ওই নারী কারাগারে এক বন্দির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। দেহ তল্লাশির সময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পাওয়া গেলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে আদালত তাকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।
কারাগার সূত্র জানায়, কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীরা সর্বদা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখেন। নিরাপত্তা ভঙ্গ বা অবৈধ দ্রব্য প্রবেশের কোনো চেষ্টা সহ্য করা হবে না বলেও কর্তৃপক্ষ কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
কারা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শৃঙ্খলা রক্ষা ও আইন প্রয়োগে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে এমন কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
কারা কর্তৃপক্ষ সাধারণ জনগণকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলে, নিরাপদ সমাজ গড়তে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।



ফেসবুক কর্নার