June 4, 2026, 9:48 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

সিংড়ায় ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালি

Reporter Name

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ উপলক্ষে
সচেতনামূলক একটি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালীতে শ্রমিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ আলী, সিংড়া থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান, পুলিশ পরিদর্শক ( নাটোর শহর ও যানবাহন) রেজাউল করিম, সিংড়া ট্রাফিকের পুলিশ সার্জেন্ট রতন আহমেদ।
র‍্যালি শেষে আয়োজিত আলোচনাসভায় পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে পুলিশ, মোটর শ্রমিক এবং জনগণের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। তিনি সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং দুর্ঘটনামুক্ত নাটোর গড়তে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।



ফেসবুক কর্নার