June 24, 2026, 3:23 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

যে অভিযোগে ১৫ মাসের কারাদণ্ড পেলেন ম্যাগুয়ার

অভয়নগর প্রতিবেদক

ছয় বছর আগের ঘটনা। ২০২০ সালের আগস্টে গ্রিসের মাইকোনোস দ্বীপে ঘটে যাওয়া এক ঘটনার জেরে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারকে ১৫ মাসের স্থগিত (সাসপেন্ডেড) কারাদণ্ড দিয়েছেন গ্রিসের এক আদালত।

এর আগে ২০২০ সালে এই ইংলিশ ফুটবলারকে ২১ মাস ১০ দিনের স্থগিত কারাদণ্ডও দেওয়া হয়েছিল। সে সময় বারবার শারীরিক হামলা, ঘুষ দেওয়ার চেষ্টা, সরকারি কর্মকর্তাদের ওপর সহিংসতা এবং অপমানের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় ম্যাগুয়ারকে।

রায় ঘোষণার পরদিনই ম্যাগুয়ারের আইনজীবী দল ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। গ্রিসের আইন অনুযায়ী আপিল করার ফলে আগের দণ্ড বাতিল হয়ে যায় এবং মামলাটিতে পূর্ণাঙ্গভাবে নতুন করে বিচারের পথ তৈরি হয়।

২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে চারবার এই পুনর্বিচার স্থগিত করা হয়। শেষ পর্যন্ত বুধবার সিরোস দ্বীপে আবার বিচারপ্রক্রিয়া শুরু হয়। এবার আদালত সিদ্ধান্তে এসেছেন যে হ্যারি ম্যাগুয়ার মৃদু হামলা, গ্রেপ্তার প্রতিরোধ এবং ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে দোষী। তবে অপরাধের মাত্রা তুলনামূলক কম হওয়ায় তার সাজা কমিয়ে ১৫ মাস করা হয়েছে। স্কাই স্পোর্টস নিউজ জানিয়েছে, বুধবার কোর্টে তিনজন পুলিশ সাক্ষীর মধ্যে শুধু একজনই উপস্থিত ছিলেন। গ্রিসের আইনজীবীদের মতে, বাকি দুই পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকার প্রয়োজন ছিল না, কারণ তারা ইতিমধ্যে লিখিত বিবৃতি দিয়েছেন।

বিবিসি স্পোর্ট জানিয়েছে, ম্যাগুয়ার সব অভিযোগ অস্বীকার করছেন এবং এই রায়ের বিরুদ্ধে তিনি গ্রিসের সর্বোচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা করছেন। নিজের নাম আইনি প্রক্রিয়ার মাধ্যমেই পরিষ্কার করতে চান বলে আদালতের বাইরে সমঝোতার কয়েকটি সুযোগও তিনি প্রত্যাখ্যান করেছেন।

৩২ বছর বয়সী এই ডিফেন্ডার বুধবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দলে ছিলেন। তবে এই ম্যাচে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে ইউনাইটেড। ২-১ গোলে হারা ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটি এই মুহুর্তে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৫১। ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে আর্সেনাল।



ফেসবুক কর্নার