July 1, 2026, 5:55 am
শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

তাহেরপুরে ইফতার মাহফিল ও নব সংসদ সদস্য সংবর্ধনা

জাহাঙ্গীর আলম রাজশাহী

রাজশাহীর বাগমারায় তাহেরপুর পৌরসভায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল এবং নব নির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠান আয়োজন করে তাহেরপুর পৌর বিএনপি। এটি ৭ মার্চ শনিবার বিকেলে তাহেরপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আ.ন.ম. শামসুর রহমান মিন্টু। প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কলেজ-স্কুলের প্রতিনিধিরা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের পূর্বে প্রয়াত সাংবাদিক ও নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শেষে সকলকে ইফতার পরিবেশন করা হয়।



ফেসবুক কর্নার