July 1, 2026, 5:48 am
শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

রৌমারীর প্রাণকেন্দ্রে ‘ভোলার মোড়’ বনাম ‘শাপলা চত্বর’

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

রৌমারী উপজেলার চার মাথার মোড়টি বর্তমানে দুটি পরিচয়ের দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। প্রবীণদের কাছে এটি ‘ভোলার মোড়’, যেখানে কয়েক দশক আগে ছোট একটি হোটেল ছিল এবং আড্ডার স্থান হিসেবে স্মরণীয় হয়ে আছে।
অন্যদিকে আধুনিক সময়ের প্রেক্ষাপটে মোড়ে স্থাপিত হয়েছে জাতীয় ফুল শাপলার ভাস্কর্য, ফলে সরকারি নথি ও নতুন প্রজন্মের কাছে এটি ‘শাপলা চত্বর’ হিসেবে পরিচিতি পেয়েছে।
বর্তমান সময়ে এই নামবিরোধ রিকশাওয়ালা, ভ্যানওয়ালাসহ স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে। প্রবীণরা এখনও ভোলার মোড় বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেখানে তরুণরা শাপলা চত্বর বলেই অভ্যস্ত। দুই নামই রৌমারীর ইতিহাস ও আধুনিকতার সংমিশ্রণ হিসেবে বিবেচিত হচ্ছে।



ফেসবুক কর্নার