June 8, 2026, 3:42 am
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

মানিকগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল ও বদর দিবস আলোচনা

অভয়নগর প্রতিবেদক

মানিকগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল ও পবিত্র বদর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে শহরের ডায়মন্ড কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন। তিনি বলেন, ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই যুদ্ধ সত্য ও মিথ্যার লড়াইয়ে ইসলামের বিজয়ের পথ সুদৃঢ় করেছে। তিনি বদর দিবসের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের সমাজকল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, নায়েবে আমীর অ্যাডভোকেট আনোয়ার হোসাইন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সেক্রেটারি শাহানুর ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার