June 8, 2026, 3:43 am
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

পলাশবাড়ীতে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধার পলাশবাড়ীতে অসহায় এক পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগে প্রশাসনের কাছে ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলার ৮ নং মনোহরপুর ইউনিয়নের নিমদাসের ভিটা গ্রামের আব্দুল হাই ব্যাপারীর কন্যা লিমা বেগম লিখিত বক্তব্যে এ অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, নিমদাসের ভিটা মৌজার জি.এল নং-১৫১, খতিয়ান নং-১৯৮ (বর্তমান খতিয়ান ৩৪২), হাল দাগ ৫২০ ও সাবেক দাগ ১৬৯ অনুযায়ী প্রায় সাড়ে ৫ শতক জমি তারা ২০২০ সালে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। পরবর্তীতে ২০২৫ সালে একই দাগে তার প্রতিবেশী মতিউর রহমান জমি ক্রয় করেন। এ সময় তার শ্বশুর মারা যাওয়ায় তিনি অভিভাবকহীন হয়ে পড়েন এবং সেই সুযোগে মতিউর রহমান জোরপূর্বক জমি দখলের চেষ্টা শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, এ বিষয়ে ২০২৫ সালের ৫ জানুয়ারি হরিণাবাড়ি ফাঁড়ি থানায় একটি অভিযোগ দাখিল করা হয়। এরপর গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার দুপুর দেড়টার দিকে মতিউর রহমান ও তার সহযোগীরা জোরপূর্বক জমিতে বেড়া দেওয়ার চেষ্টা করলে বাধা দিলে তাদের মারধর করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি জমি উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার