July 1, 2026, 5:57 am
শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

বাংলাবান্ধা সীমান্তে তেল পাচার ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার

ময়নুল ইসলাম পঞ্চগড়

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার ঠেকাতে পঞ্চগড় সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার প্রায় ১৩৫ কিলোমিটার সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকাল থেকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে এই তৎপরতা শুরু হয়। বিজিবি জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি করা হচ্ছে। একই সঙ্গে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী যাত্রীদের ওপরও কড়া নজরদারি চালানো হচ্ছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, ভুটান ও নেপাল থেকে আগত পাথরবাহী ট্রাকগুলোর ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। বন্দরে প্রবেশ ও বের হওয়ার সময় ট্রাকগুলোকে বাড়তি সতর্কতার সঙ্গে তল্লাশি করা হচ্ছে, যাতে কোনোভাবেই অবৈধভাবে জ্বালানি তেল পরিবহন বা পাচারের সুযোগ না থাকে। তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার