July 1, 2026, 5:51 am
শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

রায়গঞ্জে গ্রামীণ যোগাযোগ উন্নয়নে নতুন দিগন্ত: সলঙ্গা–ভূইয়াগাতী সড়ক পাকা কাজের উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছে। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)-এর আওতায় সলঙ্গা জিসি থেকে ভূইয়াগাতী আরএইচডি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক পাকা কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আয়নুল হক। অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল আলমসহ ঘুড়কা ও ধুবিল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সিরাজগঞ্জ প্রকল্পের বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টরা জানান, সড়কটি পাকা হওয়ার ফলে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা, ভূইয়াগাতীসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। এছাড়াও কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে সড়কটি পাকা করার দাবি জানিয়ে আসা এলাকাবাসী এই উদ্যোগে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন।



ফেসবুক কর্নার