June 8, 2026, 3:41 am
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

সিরাজগঞ্জে তেলের জন্য দীর্ঘ সারি, পাম্পে ব্যস্ততা বৃদ্ধি

অভয়নগর প্রতিবেদক

 

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে তেলের বাজারে অস্থিরতার প্রভাবে দেশে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হতে পারে—এমন আশঙ্কায় সিরাজগঞ্জে পেট্রোল পাম্পগুলোতে হঠাৎ ভিড় বেড়েছে। রোববার সকাল থেকেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্টেশনে সরেজমিনে দেখা গেছে, অকটেন, পেট্রোল ও ডিজেল নিতে অপেক্ষমাণ গাড়ির লাইন পাম্প এলাকা ছাড়িয়ে সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে মোটরসাইকেল চালকদের মধ্যে।
সকালের পর থেকেই শহর ও আশপাশের এলাকার পাম্পগুলোতে তেলের জন্য ক্রমবর্ধমান ভিড় লক্ষ্য করা গেছে। অনেক চালককে কয়েক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রোজার মাস হওয়ায় দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকা তাদের দুর্ভোগ আরও বেড়েছে।
জ্বালানি নিতে আসা কয়েকজন গ্রাহক জানান, শহরের কয়েকটি পাম্প ঘুরেও তারা তেল পাননি। পরে কাজিপুর মোড়ে একটি ফিলিং স্টেশনে এসে প্রায় ৪০–৫০ মিনিট লাইনে দাঁড়িয়ে তেল নিতে পেরেছেন। রাতুল নামের এক চাকরিজীবী বলেন, “আমি সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। প্রায় ৫০ মিনিট অপেক্ষার পর অবশেষে তেল পেয়েছি।”
এদিকে কাজিপুর মোড়ের মেসার্স পার্ক ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, শাহজাদপুর তেল ডিপো থেকে নিয়মিত সরবরাহ না পাওয়ায় পাম্পে পেট্রোল ও ডিজেলের ঘাটতি দেখা দিয়েছে। যেখানে প্রতিদিন প্রায় ১৩ হাজার ৫০০ লিটার ডিজেলের চাহিদা থাকে, সেখানে সরবরাহ দেওয়া হচ্ছে মাত্র ৯ হাজার লিটার। অকটেন মজুদ থাকলেই সরবরাহ দেওয়া সম্ভব হবে।
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন, দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে জেলার জ্বালানি সংকট আরও তীব্র হবে এবং পরিবহন ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।



ফেসবুক কর্নার