July 1, 2026, 3:29 am
শিরোনাম :
কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি

আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

  • ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।
    রোববার (৮ মার্চ) রাত প্রায় ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি চালালে সেখান থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
    গ্রেপ্তারকৃতরা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লামাপাড়া এলাকার আব্দুল হক ওরফে মাইনুল (৩৪) এবং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর এলাকার মোজাম্মেল হোসেন ওরফে সোহেল (২৮)। উদ্ধারকৃত মাদক ও গাড়ি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



ফেসবুক কর্নার