July 1, 2026, 1:55 am
শিরোনাম :
দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড

শেরপুরে ঈদকে সামনে রেখে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা

অভয়নগর প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ, শেরপুর সার্কেলের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ঈদ কেনাকাটার সময় শহরে মানুষের চলাচল স্বাভাবিক রাখতে অভ্যন্তরীণ সড়কগুলো যানজটমুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা রোধ, যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা হক ববি, ট্রাফিক ইন্সপেক্টর মমিনুল ইসলাম, বাস ও ট্রাক মালিক সমিতির প্রতিনিধি, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার