May 14, 2026, 7:27 pm
শিরোনাম :
সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি, বাড়ানো হয়েছে টহল কার্যক্রম কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি মামলায় ৫ আসামি কারাগারে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এক বছরেও বাস্তবায়ন হয়নি জবির ‘মার্চ টু যমুনা’র তিন দাবি শেবাচিম হাসপাতালে অক্সিজেন খুলে নেওয়ার অভিযোগ, রোগীর মৃত্যুতে কর্মচারী বরখাস্ত ধামরাই সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক নিষিদ্ধ, জারি সতর্কতা নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা নেত্রকোনায় কন্যাকে নির্যাতনের অভিযোগে পিতা গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা কিশোরী উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ মান্দার শিক্ষার্থীদের সাফল্যে সংবর্ধনা

শ্যামনগরে মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান

Reporter Name

এস কে সিরাজ, শ্যামনগর।।
যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মময় জীবন শেষে অবসরগ্রহণ করায় সম্মানিত শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং অফিস সহকারী শেখ রওশন আলীকে আন্তরিক ভালোবাসা ও সম্মানের সঙ্গে বিদায় জানানো হয়। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠান শুরু হয়। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট মাওলানা আবুল বাশার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল মান্নান। তিনি বলেন, বিদায়ী শিক্ষক ও কর্মকর্তার নিষ্ঠা, কর্মদক্ষতা ও দায়িত্বশীলতা মাদ্রাসার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের দীর্ঘদিনের অবদান এ প্রতিষ্ঠানের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা বলেন, মাওলানা আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং শেখ রওশন আলী সততা, আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে এই বিদ্যাপীঠকে সমৃদ্ধ করেছেন। তাদের কর্মনিষ্ঠা আগামী প্রজন্মের জন্য শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষিকা সুমাইয়া ইয়াসমিন তুলি, শিক্ষক সুমন গায়েন, মাওলানা কামরুজ্জামান, খান আব্দুস সামাদ, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা ইউসুফ আলী, ছাত্রছাত্রীদের পক্ষে মোছাম্মদ সাবিকুন নাহার এবং সাবেক ছাত্র ও বর্তমান সহকারী শিক্ষক মোহাম্মদ আবুজার গিফারী।
বিদায়ী শিক্ষক মাওলানা আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াহাব আবেগঘন কণ্ঠে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এই মাদ্রাসার সঙ্গে যুক্ত থাকার কারণে এটি তার কাছে পরিবারের মতো। বহু বছরের হাসি, কান্না, আনন্দ ও চ্যালেঞ্জের স্মৃতি তার সঙ্গে অটুট হয়ে থাকবে।
পরে বিদায়ী শিক্ষক ও অফিস সহকারীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন মাদ্রাসার সাবেক সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল মান্নান এবং বর্তমান সুপারিনটেনডেন্ট মাওলানা আবুল বাশার।
অনুষ্ঠানের শেষে মাওলানা আব্দুল মান্নান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তিনি দুই বিদায়ী ব্যক্তির সুস্বাস্থ্য, শান্তি ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।



ফেসবুক কর্নার