July 1, 2026, 1:55 am
শিরোনাম :
দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড

তেলের সংকটের আশঙ্কায় পঞ্চগড়ে পাম্পে ভিড়, তেতুলিয়ায় গাড়ির দীর্ঘ সারি

ময়নুল ইসলাম পঞ্চগড়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতার আশঙ্কায় পঞ্চগড়ের বিভিন্ন পেট্রোল পাম্পে হঠাৎ ভিড় বেড়েছে। সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে আসা গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। এতে পাম্প এলাকাগুলোতে ব্যস্ততা বেড়ে গেছে এবং অনেক চালককে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয়েছে।
পঞ্চগড় শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে সরেজমিনে দেখা গেছে, অকটেন, পেট্রোল ও ডিজেল নিতে অপেক্ষমাণ যানবাহনের লাইন পাম্প এলাকা ছাড়িয়ে সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ভিড় ছিল বেশি। অনেক চালককে কয়েক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রোজার মাস হওয়ায় দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকা চালকদের দুর্ভোগ আরও বেড়েছে। কয়েকজন গ্রাহক জানান, তেতুলিয়া ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাননি। পরে অন্য একটি স্টেশনে প্রায় ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে সক্ষম হন।
তেতুলিয়া ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, তেল ডিপো থেকে নিয়মিত সরবরাহ না পাওয়ায় পাম্পে পেট্রোল ও ডিজেলের ঘাটতি দেখা দিয়েছে। যেখানে প্রতিদিন প্রায় ১৪ থেকে ১৫ হাজার লিটার ডিজেলের চাহিদা থাকে, সেখানে সরবরাহ দেওয়া হচ্ছে মাত্র ১০ হাজার লিটার। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে জেলার জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে এবং পরিবহন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।



ফেসবুক কর্নার