June 8, 2026, 2:52 am
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

ঋতু পরিবর্তনের প্রভাবে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে, বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা

অভয়নগর প্রতিবেদক

চুয়াডাঙ্গায় ঋতু পরিবর্তনের কারণে দিনে তপ্ত রোদ এবং রাতে হালকা শীতের পরিস্থিতিতে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সদর হাসপাতালে ভর্তি রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসক ও নার্সরা হিমশিম খাচ্ছেন। হাসপাতালের নথি অনুযায়ী, গত এক সপ্তাহে বহির্বিভাগে ৪ হাজার ৯৬৪ জন রোগী চিকিৎসা পেয়েছেন। এর মধ্যে শিশু ১ হাজার ৫২৮, নারী ১ হাজার ৯০৬ এবং পুরুষ ১ হাজার ৫১৮। বিশেষ করে শিশু ও মেডিসিন ওয়ার্ডে রোগীর চাপ সবচেয়ে বেশি।
শিশু ওয়ার্ডে মাত্র ১৩ শয্যা থাকলেও ২ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ১৭৫ জন শিশু ভর্তি হয়েছে। শিশুদের মধ্যে প্রায় ৯০ শতাংশ নিউমোনিয়া ও ঠান্ডার রোগে আক্রান্ত। ডায়রিয়া ওয়ার্ডে এক সপ্তাহে ২১০ জন এবং নারী মেডিসিন ওয়ার্ডে ২৪৬ জন নতুন রোগী ভর্তি হয়েছে। পুরুষ মেডিসিন ওয়ার্ডে ২২ শয্যার বিপরীতে ১৭৪ জন ভর্তি হয়েছে। হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন, আবহাওয়ার তারতম্য শিশু ও বৃদ্ধদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন বলেন, “প্রতিদিন প্রায় ২০০ জন শিশু রোগী দেখা হচ্ছে। অভিভাবকদের এ সময়ে অত্যন্ত সচেতন থাকা প্রয়োজন।” হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুস সাকিব জানিয়েছেন, রোগীর চাপ বেশি থাকলেও চিকিৎসাসেবা সুষ্ঠুভাবে দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত রয়েছে। আবহাওয়া পর্যবেক্ষক আলতাফ হোসেন জানিয়েছেন, চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ৩২.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।



ফেসবুক কর্নার