July 1, 2026, 1:53 am
শিরোনাম :
দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড

কাশিয়ানীতে ওবায়দুর সিকদার হত্যার প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

অভয়নগর প্রতিবেদক

গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঞ্চল্যকর ওবায়দুর সিকদার হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (৮ মার্চ) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ছয় মাস পার হলেও পুলিশ এখনও চার্জশিট দাখিল করতে পারেনি এবং মামলার আসামিদের গ্রেপ্তারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। প্রয়োজনে তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশের তৎপরতা সন্তোষজনক নয়। তারা দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এছাড়া দাবিদাররা ভবিষ্যতে প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
উল্লেখ্য, গত বছরের ১৪ সেপ্টেম্বর সকালে নিখোঁজের দুই দিন পর কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর পশ্চিমপাড়া থেকে ওবায়দুর সিকদারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই আমিনুর রহমান অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় হত্যা মামলা দায়ের করেন।



ফেসবুক কর্নার