July 1, 2026, 1:51 am
শিরোনাম :
দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড

টঙ্গীবাড়ীতে বেস্ট ফ্রেন্ড ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

অভয়নগর প্রতিবেদক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে পবিত্র রমজান উপলক্ষে বেস্ট ফ্রেন্ড ফাউন্ডেশন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সংগঠনটির উদ্যোগে এলাকার ১০০টি দরিদ্র পরিবার এই সহায়তা পায়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সয়াবিন তেল, চিনি, মুড়ি, মসুর ডাল, ছোলা, পেঁয়াজ, লবণ, খেজুর ও ট্যাং, প্রত্যেকটির পরিমাণ ছিল ১ কেজি।
উপস্থিত ছিলেন বেস্ট ফ্রেন্ড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার রাকিব, শুভ গান্ধী, মেহেদী মিরাজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সৌদি আরব থেকে সংগঠনের সভাপতি সোহাগ সরদার মুঠোফোনে জানান, ফাউন্ডেশন সমাজের উন্নয়নমূলক কার্যক্রমে সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সংগঠনটি ২০২০ সালের করোনাকাল থেকে শুরু করে গত ছয় বছর ধরে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে। এই ধরনের উদ্যোগ স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের জন্য আত্মবিশ্বাস ও আনন্দ বৃদ্ধি করে।



ফেসবুক কর্নার