June 8, 2026, 1:41 am
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ডিকে বেকারিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোড এলাকায় ডিকে বেকারিতে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহারের প্রমাণ পেয়েছে। খাবারে বিষাক্ত রাসায়নিক মিশ্রণ ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী নেতৃত্বে এই বিশেষ তদারকি অভিযান পরিচালিত হয়। তল্লাশির সময় দেখা যায়, বেকারিতে পণ্যের রং উজ্জ্বল ও আকর্ষণীয় করার জন্য স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করা হচ্ছিল। এছাড়া কারখানার ভেতরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপ্রক্রিয়াজাতকরণ করা হচ্ছিল।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয় এবং আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, “মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারকারী ও অস্বাস্থ্যকর প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।



ফেসবুক কর্নার