June 8, 2026, 1:42 am
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

অভয়নগর প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১১:৫০ মিনিটে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় পানছড়ির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ কাজী আকাশের সভাপতিত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ভাতাভোগী সদস্যদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা আক্তারসহ উপজেলার ৩১৫ জন ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য।
উপহার সামগ্রীর মধ্যে ছিল—প্রতিজনকে ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিনিগুড়া চাল, ৫০০ গ্রাম সুজি, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৪ প্যাকেট সেমাই (লাচ্ছা ও বাংলা) এবং ১ প্যাকেট নুডলস।
ঈদকে সামনে রেখে এ ধরনের উপহার পেয়ে ভাতাভোগী সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, আনসার-ভিডিপি সদস্যদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার