June 8, 2026, 12:49 am
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

মৌলভীবাজার জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠনকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজ উদ্দিন আহমদ চৌধুরী পূর্ববর্তী চেয়ারম্যানের মৃত্যুর পর নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনা না করে স্ব-ঘোষিতভাবে দায়িত্ব পালন করছেন। অভিযোগকারীদের দাবি, নতুন কার্যকরী কমিটি গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে সার্বজনীন নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার কথা থাকলেও তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের ৪৫ দিন আগে খসড়া ভোটার তালিকা এবং ৩০ দিন আগে অনুমোদিত চূড়ান্ত ভোটার তালিকা নোটিশ বোর্ডে প্রকাশ করার বিধান রয়েছে। তবে অভিযোগে বলা হয়, কার্যকরী কমিটির কোনো সভা বা অনুমোদন ছাড়াই খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।
এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, কিছু সদস্যকে বাদ দিয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে এবং তাতে সহ-সভাপতি পদে বিতর্কিত একজন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অভিযোগকারীরা আরও জানান, মৌলভীবাজারের সাবেক জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন সমিতির কল্যাণে দুই টন চাল বরাদ্দ দিয়েছিলেন। তবে সেই চাল বিক্রির অর্থ কীভাবে ও কোথায় ব্যয় করা হয়েছে, সে বিষয়ে কার্যকরী কমিটি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। এতে অর্থ আত্মসাৎ বা দুর্নীতির সন্দেহ প্রকাশ করেছেন অনেক সদস্য।
এ অবস্থায় অনিয়মের অভিযোগ তদন্ত না হওয়া পর্যন্ত সমিতির নির্বাচন প্রক্রিয়া স্থগিত রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বিষয়টি মৌলভীবাজারের জেলা প্রশাসক ও সমিতির প্রধান উপদেষ্টা, পুলিশ সুপার এবং সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।
লিখিত অভিযোগে স্বাক্ষর করেছেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, সদস্য ডা. এ. কে. জিল্লুর হক, সদস্য ছয়ফুল আলম খান, সদস্য মো. মফজুল এবং আজীবন সদস্য অধ্যাপক মো. শাহ জাহান।



ফেসবুক কর্নার