June 8, 2026, 12:50 am
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

অভয়নগর প্রতিবেদক

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে পাবনা জেলা শাখা।
সোমবার (১০ মার্চ) জাতীয়তাবাদী তাঁতী দলের পাবনা জেলা কমিটির সভাপতি মোঃ নাজিম উদ্দীন সাগর ও সাধারণ সম্পাদক মোঃ বাহারুল বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে মোঃ আব্দুর রশিদ মোল্লাকে সভাপতি, মোঃ গণি মোল্লাকে সাধারণ সম্পাদক এবং মোঃ সাগর আহমেদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের কার্যক্রম গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে তাঁতী দলের সাংগঠনিক শক্তি বাড়াতে এ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।



ফেসবুক কর্নার