June 8, 2026, 1:40 am
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের হাকিমপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে একই দপ্তরের এক নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
সোমবার (৯ মার্চ) অভিযোগের বিষয়ে তদন্ত করতে হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসে আসেন বিরামপুরের সাব-রেজিস্ট্রার কর্মকর্তা হিমেল বাহার শুভ।
অভিযোগকারী নারী কর্মী জানান, তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত আছেন। তার অভিযোগ, প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন। বিভিন্ন অজুহাতে ফোন করে তাকে নিজের বাড়ি বা আবাসিক হোটেলে যেতে বলেন বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী নারী কর্মী বলেন, তিনি বারবার এমন প্রস্তাব না দিতে অনুরোধ করলেও অভিযুক্ত ব্যক্তি তা উপেক্ষা করে ফোনে কুপ্রস্তাব দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে তার কাছে ফোনকলের রেকর্ডও রয়েছে বলে তিনি দাবি করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত অফিস সহকারী আনোয়ার হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত অফিস ত্যাগ করেন।
বিভাগীয় তদন্তে আসা বিরামপুরের সাব-রেজিস্ট্রার কর্মকর্তা হিমেল বাহার শুভ বলেন, হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসের প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, বিষয়টি বিভাগীয় তদন্তাধীন। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা



ফেসবুক কর্নার