June 8, 2026, 1:41 am
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নবী ওলিউল্লাহ

রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান পরিচালনায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. হারুন অর রশিদ (৩০) গ্রেফতার হয়েছেন।
র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে Rapid Action Battalion-৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল গোদাগাড়ী উপজেলা থানাধীন সারবাংলা ইকো পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হারুন অর রশিদের বিরুদ্ধে একটি মামলা ছিল। মামলার বিচার শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।
র‍্যাব জানায়, প্রতিষ্ঠান স্থাপনার পর থেকেই অপরাধীদের আইনের আওতায় আনতে তারা নিরলসভাবে কাজ করে আসছে। এই ধারাবাহিকতায় বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর রাতেই তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার