June 8, 2026, 12:48 am
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা ঘাতক স্বামী আটক 

সানাউল্লাহ সুমন চাপাইনবয়াবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী মোসা. নাসিমা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মিজানুর রহমান ভেজুর বিরুদ্ধে। ঘটনার পর লাশ বাড়ির টয়লেটে ফেলে রাখার অভিযোগ রয়েছে।
ঘটনাটি ১০ মার্চ দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামে ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।
প্রতিবেশী সোহবুল হক জানান, ১১ মার্চ ভোরে প্রতিবেশী মোসা. মনোয়ারা বেগম মিজানুর রহমানের বাড়ির ছাদে ডাল শুকাতে গেলে বাড়ির সব ঘরের দরজা বন্ধ দেখতে পান এবং উঠানে রক্তের দাগ দেখে চিৎকার শুরু করেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে একটি টয়লেটের ভেতর নাসিমা বেগমের মরদেহ দেখতে পান স্থানীয়রা।
পরে এলাকাবাসী পাশবর্তী হাঙ্গামী গ্রাম থেকে মিজানুর রহমানকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
সরেজমিনে দেখা যায়, ঘরের ভেতরে রক্তের দাগ, এলোমেলো কাপড়চোপড় ও বিছানা পড়ে আছে। ঘরে একটি কোদালের ভাঙা হাতল ও ক্রিকেট খেলার একটি স্ট্যাম্প পাওয়া গেছে। এছাড়া ঘর থেকে লাশ টেনে নিয়ে যাওয়ার চিহ্নও দেখা গেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার