June 24, 2026, 7:24 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা

অভয়নগর প্রতিবেদক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের অংশ হিসেবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার আইআরজিসির পরিচালিত সংবাদমাধ্যম সিপাহ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সিপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কেন্দ্র মিনা সালমান বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে।

বিবৃতিতে বলা হয়েছে, একই সময়ে কুয়েতের ক্যাম্প প্যাট্রিয়ট ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। এর ফলে মোহাম্মদ আল-আহমদ এবং আলী আল-সালেম নৌঘাঁটিতে মার্কিন সেনাদের সরঞ্জামের হ্যাঙ্গার, আবাসন এবং সমাবেশ কেন্দ্রগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

এছাড়া কুয়েতের ক্যাম্প বুহরিং ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে ইরানের এই বিপ্লবী গার্ড বাহিনী।

এর আগে, একই দিনে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। বুধবারের এই হামলায় বিমানবন্দরের কাছে ইরানের ছোড়া দুটি ড্রোন আঘাত হেনেছে। এতে এক বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দুবাই মিডিয়া অফিস বলেছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে কাছাকাছি এলাকায় দু’টি ড্রোন আঘাত হেনেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে হামলার পরও বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।



ফেসবুক কর্নার