June 30, 2026, 10:47 pm
শিরোনাম :
দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড

লামায় তথ্য অফিসের উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

রাসেল লামা বান্দরবান

বান্দরবানের লামায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও বিভিন্ন জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। লামা তথ্য অফিসের আয়োজনে ইয়াংছা এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সরকারের নতুন উদ্যোগসমূহ যেমন—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ অভিযান, নারীর নিরাপদ যাতায়াতের জন্য বিশেষ গাড়ি সুবিধা এবং তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ নারীদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সচেতন থাকার জন্য উপস্থিত নারীদের প্রতি আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনামেজু ইন্সটিটিউটের অধ্যক্ষ নন্দন মালা ভিক্ষু। তিনি বলেন, “সরকারের এই উদ্যোগগুলো তৃণমূল পর্যায়ের নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষি ঋণ মওকুফ প্রান্তিক পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াংছা এলাকার হেডম্যান ক্যাচিং হ্লা মারমা। তিনি বলেন, “সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তথ্য অফিসের এই উদ্যোগ প্রশংসনীয়। সঠিক তথ্য থাকলে সাধারণ মানুষ গুজব থেকে দূরে থাকতে পারবে।”
সভাপতিত্ব করেন লামা সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, “জনগণকে সঠিক তথ্য দিয়ে ক্ষমতায়িত করাই আমাদের লক্ষ্য। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগগুলো সরাসরি জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছে।”
সমাবেশ শেষে সরকারের বিভিন্ন সফলতার ওপর নির্মিত টিভিসি ও উন্নয়নমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন।



ফেসবুক কর্নার