June 30, 2026, 10:48 pm
শিরোনাম :
দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন বারোঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ জীবন ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-১। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব ধরনের অপরাধ দমনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সূত্র জানায়, ১০ মার্চ দুপুর ১১টা ৫০ মিনিটে র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও মাদক উদ্ধার অভিযান চালাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারোঘরিয়া বাজারে একজন ব্যক্তি অবৈধ মাদক নিয়ে অবস্থান করছে।
সংবাদের সত্যতা যাচাই করতে র‍্যাবের আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। বারোঘরিয়া বাজারের শিবগঞ্জ বিশ্বরোড সংলগ্ন অগ্রণী ব্যাংকের মোড়ের উত্তর-পশ্চিম পাশে সুজিত ডিজিটাল স্টুডিও সংলগ্ন ধৃত আসামির বসতবাড়ির দক্ষিণ পাশের প্রবেশ গেট থেকে জীবন ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
জীবন ইসলাম (৪৫) বারোঘরিয়া ইউনিয়নের বাসিন্দা এবং তার পিতার নাম মৃত এনুপাল। র‍্যাব জানায়, ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার