June 7, 2026, 11:44 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন

নূর মোহাম্মদ

দোয়ারাবাজার থানা পুলিশ দীর্ঘ ১৮ মাসের নিখোঁজের পর মানসিক ভারসাম্যহীন যুবক রাজিবকে (২৫) তার পরিবারের কাছে হস্তান্তর করেছে, যা পিতাপুত্রের আবেগঘন পুনর্মিলনের এক হৃদয়স্পর্শী দৃশ্য তৈরি করেছে।
জানা গেছে, গত বছরের ৬ মার্চ রাতে দোয়ারাবাজার থানার ওসি তারিকুল ইসলাম তালুকদার জানতে পারেন যে, একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিজের অজান্তে ভারতের সীমান্ত অতিক্রম করে প্রবেশ করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাংলাদেশ ও ভারতের সীমান্ত দায়িত্বপ্রাপ্ত বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। মানবিক দৃষ্টিকোণ থেকে ভারতীয় পক্ষ রাজিবকে বাংলাদেশে হস্তান্তর করে।
দেশে ফেরার পর তার পরিচয় শনাক্ত করা কঠিন ছিল, কারণ তিনি নিজের নাম-ঠিকানা স্পষ্টভাবে বলতে পারেননি। একপর্যায়ে তিনি কেবল “ভোলা জেলা” উল্লেখ করতে পারছিলেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় তাকে শনাক্ত করা সম্ভব হয়। সে ভোলা জেলার সদর থানার ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের রইজলের পুত্র রাজিব।
পরিবারের আর্থিক অসচ্ছলতা বিবেচনা করে ওসি তার পিতার যাতায়াতের খরচ প্রদান করেন। প্রায় দেড় বছর পর হারানো সন্তানকে ফিরে পেয়ে পিতার চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ে। এরপর আনুষ্ঠানিকভাবে রাজিবকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা দোয়ারাবাজার থানা পুলিশের এই মানবিক উদ্যোগকে প্রশংসার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার