June 30, 2026, 9:43 pm
শিরোনাম :
দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড

লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের অভিযানে দুই অবৈধ ইটভাটা ধ্বংস, জরিমানা ২ লাখ ৫০ হাজার

আমজাদ হোসেন লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে পাঁচটি পৃথক অভিযানে মোট ৩ লাখ ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সঙ্গে একজনকে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে কমলনগর উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে মেসার্স এলএসবি এবং ৯ নম্বর তোরাবগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম রাসেলের মালিকানাধীন মেসার্স পাখি ব্রিকস নামের অবৈধ বাংলা ইটভাটাকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভাটাগুলোর চুল্লি ভেঙে ধ্বংস করা হয়।
এছাড়া সদর উপজেলায় ঔষধ ও কসমেটিক্স আইনে ২৩ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রির দায়ে ২০ হাজার টাকা, পেট্রোলিয়াম ও ভোক্তা অধিকার আইনে ৬ হাজার টাকা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একজনকে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে পুলিশ, র‍্যাব, আনসার ও পরিবেশ অধিদপ্তরের সদস্যরা সহযোগিতা করেন।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার