June 7, 2026, 11:45 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

ঘাট পরিদর্শনে ইউএনও অতিরিক্ত যাত্রী বহন না করার অনুরোধ 

অভয়নগর প্রতিবেদক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার গুরুত্বপূর্ণ নৌপথ হাসাইল ঘাট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।
বুধবার বিকেল ৫টায় তিনি হাসাইল ঘাট এলাকায় গিয়ে ঘাটের সার্বিক পরিস্থিতি, নৌযান চলাচল, যাত্রী পারাপারের ব্যবস্থা এবং ঘাটের অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ঘাটে আগত যাত্রী, স্থানীয় ব্যবসায়ী ও নৌযানের চালকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনেন।
পরিদর্শনকালে ইউএনও সুরাইয়া মমতাজ বলেন, হাসাইল ঘাট দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। পাশাপাশি চরাঞ্চল থেকে কৃষকরাও এই ঘাট ব্যবহার করে কৃষিপণ্য পরিবহন করেন। তাই যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করা এবং ঘাটে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।
তিনি নৌযান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত যাত্রী বহন না করা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়া ঘাটের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, যাত্রীদের ভোগান্তি কমানো এবং ঘাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফসহ স্থানীয় জনপ্রতিনিধি, ঘাটের ইজারাদার, ব্যবসায়ী এবং প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার