June 30, 2026, 9:37 pm
শিরোনাম :
দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড

রৌমারীতে অবৈধভাবে মাটি উত্তোলন: ১ লাখ টাকা জরিমানা

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে কৃষিজমি ও পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মো. হাফিজুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার ৫ নম্বর যাদুরচর ইউনিয়নের চর লাঠিয়াল ডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উক্ত এলাকায় এক্সকাভেটর (ভেকু) মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি খনন করা হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে রৌমারী থানা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে মাটি কাটার অপরাধে তছলিম উদ্দিনের ছেলে হাফিজুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান। আদালত তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে আদালতের আদেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান ঘটনাস্থলেই জরিমানার সম্পূর্ণ অর্থ পরিশোধ করে মুক্তি লাভ করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান জানান, কৃষিজমি সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। তিনি বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের এ কঠোর পদক্ষেপের ফলে এলাকায় অবৈধ মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে এবং আবাদি জমি সুরক্ষিত থাকবে।



ফেসবুক কর্নার