June 7, 2026, 10:42 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: জাকির সভাপতি, জাহিদুল সাধারণ সম্পাদক

অভয়নগর প্রতিবেদক

যশোরের মণিরামপুরে রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক ‘নাগরিক ভাবনা’-এর উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন, এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক ‘জবাবদিহি’ ও জেটিভি-এর উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম। মঙ্গলবার (১২ মার্চ) ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং শপথ পাঠের মাধ্যমে নবনির্বাচিত কমিটিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
সাত সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটি:
দপ্তর সম্পাদক: বিএম সাব্বির হাসান (স্টাফ রিপোর্টার, প্রতিদিনের কন্ঠ)
কোষাধ্যক্ষ: মোঃ আব্দুল আলিম (প্রতিনিধি, দৈনিক সকালের বার্তা)
সাংগঠনিক সম্পাদক: এসএম ফারুকুল ইসলাম (প্রতিনিধি, দৈনিক দেশ বুলেটিন)
প্রচার সম্পাদক: মোঃ তহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার, সোনালী নিউজ টিভি)
নির্বাহী সদস্য: প্রদীপ কুমার মন্ডল (প্রতিনিধি, দ্যা ডেইলি ট্রাইবুনাল)
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নুর-ইসলাম ও সুমন চক্রবর্তী। সার্বিক নিরাপত্তার জন্য মণিরামপুর থানা পুলিশের একটি দল দায়িত্বে ছিল।
নির্বাচন পরিদর্শনে উপস্থিত ছিলেন মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা সাফায়ত হোসেন, উপজেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটন, সম্ভাব্য পৌর মেয়র পদপ্রার্থী মাওলানা মহিউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক রিয়াদ হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি ইবাদুল ইসলাম মনু।
এছাড়া রিপোর্টার্স ফর জাস্টিস (আরজেএফ)-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, নড়াইল জেলা কমিটির দপ্তর সম্পাদক রিপন বিশ্বাস, জেলা নির্বাহী সদস্য সৈয়দ ওয়াহিদুল রহমান (মুকুল) সহ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চক্রবর্তী ও প্রতিষ্ঠাতা সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের বরাতে জানানো হয়েছে, ক্লাবের বৃহত্তর স্বার্থে বিজয়ী ও পরাজিত প্রার্থীরা সম্মিলিতভাবে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।



ফেসবুক কর্নার