June 24, 2026, 7:22 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

ইরান যুদ্ধে মোতায়েন বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরীতে আগুন

অভৈয়নগর প্রতিবেদক

ইরান যুদ্ধে মোতায়েন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডে আগুন লেগেছে। তবে শত্রুপক্ষের হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ‍যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবারের বিবৃতিতে মার্কিন নৌবাহনীর পঞ্চম বহরের পক্ষ থেকে বলা হয়েছে, রণতরীটির লন্ড্রির কক্ষে আগুন লাগে। সেখানে সেনাদের জামাকাপড় ধোয়া হচ্ছিল। আগুন নেভাতে গিয়ে দুজন সেনা সদস্য আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর নয়।

ইরান যুদ্ধের আগে গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে নিয়ে আসা হয়েছিল এই বিমানবাহী রণতরীটি। মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট কমান্ডের অধীন রণতরীটি বর্তমানে লোহিত সাগরে মোতায়েন আছে। সেখান থেকে ইরানে হামলার ঘটনা ঘটছে।

মার্কিন নৌবাহনী জানায়, রণতরীটিতে বর্তমানে প্রায় ৪ হাজার ৫০০ জন মার্কিন সেনা মোতায়েন রয়েছেন। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। যথার্থ কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি সেটিকে আঞ্চলিক জলসীমা ছেড়ে সরে যেতে বাধ্য করা হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট দাবিটি করেছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পরিচালিত এই অভিযানে ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থানরত ওই মার্কিন রণতরীকে লক্ষ্যবস্তু করা হয়।



ফেসবুক কর্নার