June 30, 2026, 8:36 pm
শিরোনাম :
দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড

লামার ইয়াংছা টার্নিং পয়েন্টে বাড়ছে সড়ক দুর্ঘটনা: দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি

রাসেল লামা বান্দরবান

বান্দরবানের লামা উপজেলার লামা–চকরিয়া সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্ট এলাকায় আবারও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এই মোড়ে দুর্ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ বাড়ছে।
সাম্প্রতিক দুর্ঘটনায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন চালক আলমগীর ও যাত্রী আনোয়ার। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের প্রাথমিক সেবা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা সূত্রে জানা গেছে, আহত দুইজনের অবস্থাই আশঙ্কাজনক।
স্থানীয়দের অভিযোগ, ইয়াংছা টার্নিং পয়েন্ট দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। সড়কের তীব্র বাঁক, পর্যাপ্ত সতর্কতামূলক চিহ্নের অভাব এবং যানবাহনের অতিরিক্ত গতি—এই তিন কারণ মিলেই এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর মতে, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো স্থায়ী সমাধান হয়নি।
এলাকার সচেতন নাগরিকরা বলছেন, ঝুঁকিপূর্ণ এই মোড়ে দ্রুত গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা, সতর্কতামূলক সাইনবোর্ড, স্পিড ব্রেকার এবং পর্যাপ্ত আলোকসজ্জা স্থাপন করা জরুরি। এসব ব্যবস্থা নেওয়া হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে।
স্থানীয়দের মতে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি চালক ও সাধারণ মানুষেরও সচেতন হওয়া প্রয়োজন। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এদিকে দুর্ঘটনায় আহত আলমগীর ও আনোয়ারের দ্রুত সুস্থতার জন্য তাদের পরিবার ও এলাকাবাসী দোয়া কামনা করেছেন।



ফেসবুক কর্নার