June 7, 2026, 10:42 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

লক্ষ্মীপুরে গার্মেন্টস দোকানে চুরি, নগদ ৩ লাখ ৬৫ হাজারসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি

আমজাদ হোসেন লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স বাজারে একটি গার্মেন্টস দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।
জানা যায়, উপজেলার চর লরেন্স বাজারে অবস্থিত “শিরোনাম ফ্যাশন” নামের একটি গার্মেন্টস দোকানে বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক মো. মহিন জানান, তার সহকর্মী মো. ইকবাল রাত প্রায় ২টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। সে সময় দোকানের ক্যাশবক্সে নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা রাখা ছিল। পরদিন সকালে দোকান খুলতে এসে দেখা যায় দোকানের তালা খোলা এবং দোকানের ভেতরের বেশ কয়েকটি তাক খালি।
তিনি আরও জানান, সামনে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রায় ৫০ লাখ টাকার নতুন শাড়ি ও পোশাক দোকানে তোলা হয়েছিল। এর মধ্যে বিপুল পরিমাণ মালামাল চুরি হয়ে গেছে। তিনি বলেন, বিভিন্ন মানুষের কাছ থেকে ধার করা টাকা পরিশোধের জন্য প্রতিদিনের বিক্রির টাকা ক্যাশে রাখা ছিল। এই ঈদের সময় এমন চুরির ঘটনায় তিনি চরম বিপাকে পড়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যবসায়ী অভিযোগ করেন, বাজারে নাইট গার্ড থাকা সত্ত্বেও প্রধান সড়কের পাশে অবস্থিত দোকানে কীভাবে চুরি হলো, তা নিয়ে সন্দেহ রয়েছে। তারা বলেন, বিষয়টি ভালোভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা প্রয়োজন।
চর লরেন্স বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি আব্দুর রহমান পাটওয়ারী বলেন, এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এই চুরির সঙ্গে জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ ঘটনায় Bangladesh Police-এর কাছে কমলনগর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে অভিযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম জানান, চুরির ঘটনায় থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে বাজারের ব্যবসায়ীরা দোকানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাতে পুলিশের মোবাইল টহল জোরদারের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার